নির্ভয়ে দুর্গাৎসব পালন করুন: আ জ ম নাছির

145

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের উদ্যোগে ফিরিঙ্গী বাজারস্থ ওয়ার্ড কার্যালয়ে সনাতন ধর্মালম্বীদের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

উক্ত অনুষ্ঠানটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে ও কোতোয়ালী থানা ছাত্রলীগের সভাপতি অনিন্দ্য দেব এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, ফিরিঙ্গী বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার মজুমদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহমেদ, সংরক্ষিত কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, আওয়ামী লীগ নেতা জহির আহমেদ বাবুল হক, মোঃ ইলিয়াছ, মঞ্জুরুল আলম, লক্ষীপদ দাশ, তারেক ইমতিয়াজ ইমতু, খোরশেদ আলম রহমান, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা আফসার উদ্দীন আহমেদ,রাজীব নন্দী বাবু,নারী নেত্রী বৃষ্টি বৈদ্য, ছাত্রনেতা অঞ্জন দাশ প্রমুখ।

প্রধান অতিথি বলেন বাংলাদেশ অসাম্পদায়িক চেতনার দেশ, এদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান সকল সম্প্রদায় সম্প্রীতির চাদরে বসবাস করেন। কিন্তু ৭১ এর পরাজিত অপশক্তি রাজনীতিক ফায়দা লুটার জন্য সাম্প্রদায়ীক শক্তির বারে বারে রুপধারন করেন। তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ বাঙ্গালী জাতিকে কোন অপশক্তি হারাতে পারবে না।

তিনি কঠিন করোনাকালীন সময়ে স্মরন করে বলেন, আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়া তখন কাউকে খুঁজে পাওয়া যায় নাই, বর্তমানে হাসান মুরাদ বিপ্লব আজকে যে মানবিক সহায়তা করে যাচ্ছেন তার সবটুকু বঙ্গবন্ধুর আদর্শ থেকে অর্জন করা। আপনারা দূর্গাৎসব নির্ভয়ে পালন করুন এবং আগামী আসন্ন জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে জয়যুক্ত করুন।

Advertisement