শেখ হাসিনার দয়ায় খালেদা জিয়া দণ্ডিত হয়েও কারাগারের বাইরে আছে-শিক্ষা উপমন্ত্রী

141

নগরীর বাকলিয়ায় লিজা কমিউনিটি সেন্টারে ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডে সরকারের বিভিন্ন ভাতা ও সুবিধাভোগীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া-চকবাজার) আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

Advertisement

প্রধান অতিথি বক্তব্যে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাদের আয় ইনকাম কম এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলে আপনার বিভিন্ন ভাতা সমূহ পাচ্ছেন। করোনাকালীন যখন মানুষ সংকটে ছিল তখন কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্দেশে আমাদের দলের নেতাকর্মীরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন। কিন্তু এই বৃহত্তর বাকলিয়া এলাকায় বিএনপি অনেক বিত্তশালী নেতা আছেন তাদের কাউকে এক প্যাকেট খাদ্যসামগ্রী হাতেও দেখা যায়নি। বিএনপি মানুষ কে কিছু দিতে শিখেনি তারা শুধু লুটেপুটে খেতে যানে। সাধারণ জনগণ যা সুযোগ সুবিধা পেয়েছে তা একমাত্র বঙ্গবন্ধু কন্যার মাধ্যমেই পেয়েছে।

শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা এতোটাই উদার মানসিকতার যে তিনি যে খালেদা জিয়া তাকে হত্যা করতে চেয়েছিল তাকে দণ্ডিত আসামী হওয়ার পরেও বাসায়/হাসপাতালে থেকে চিকিৎসা নেওয়ার সুযোগ করে দিচ্ছেন। ১৫ই আগষ্ট আসলে সারা জাতি যেইখানে শোকে বিভোর থাকে সেইখানে খালেদা জিয়া ১৫ আগষ্ট ভুয়া জন্মদিন পালন করে উল্লাস করে। সেই খালেদা জিয়া জননেত্রী শেখ হাসিনার দয়ায় দণ্ডিত আসামি হয়েও কারাগারের বাইরে আছেন। আমাদের মা যেমন আমাদের সংসার আগলে রাখেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঠিক তেমনি করে সারা দেশের মানুষের অন্ন,বস্ত্র,বাসস্থান, চিকিৎসা, শিক্ষা নিশ্চিত করে মাতৃরূপ সবাই কে আগলে রেখেছেন।তাঁর মত নেতৃত্ব দেওয়ার মত কোন নেতা বাংলাদেশে নাই। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কোন বিকল্প নাই। তাই আপনাদের এখন থেকে ঘরে ঘরে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়ন সমূহে তুলে ধরে নৌকা মার্কায় ভোট চাইতে হবে পাশাপাশি বিএনপি যে আগুন সন্ত্রাস করে মানুষ ও রাষ্ট্রের সম্পাদ নষ্ট করেছিল এবং তারা যদি ক্ষমতায় আসতে পারে তাহলে যে হরিলুট শুরু করবে তাও ভোটার দের বুঝাতে হবে।

১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হাজ্বী ইয়াকুব সওদাগরের সভাপতিত্বে ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য মোঃশাহজাহান এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৮ পূর্ব বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর হারুনুর রশিদ হারুন,সংরক্ষিত ওয়ার্ড শাহীন আক্তার রোজী, বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেকান্দর, সংগঠনিক সম্পাদক হাজ্বী আব্দুল মোনাফ, শিক্ষক নুর মোহাম্মদ, অত্র ওয়ার্ডের বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষক বৃন্দ সহ বিভিন্ন উপকার ভোগীগণ উপস্থিত ছিলেন।

Advertisement