তাহমিনা বেগম ডা. ফজলুল হাজেরা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিযুক্ত

124

ডা. ফজলুল হাজেরা ডিগ্রী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মিসেস তাহমিনা বেগমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিযুক্ত করেছে কলেজের গভর্ণিং বডি। বুধবার (২২ নভেম্বর) সকালে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন তিনি।

Advertisement

উল্লেখ্য তাহমিনা বেগম ১৯৯৩ সালে প্রভাষক হিসেবে চাকুরিতে যোগদান করেন। তিনি চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজনের সহধর্মিনী। ব্যক্তিজীবনে তাহমিনা বেগম দুই পুত্র এবং এক কন্যা সন্তানের জননী। তিনি সকলের দোয়া প্রার্থী।

Advertisement