মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে ভারত সরকারের আমন্ত্রণে আগামী ১৩ ডিসেম্বর বুধবার কলকাতা যাচ্ছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ।
এ উপলক্ষে আজ ১০ ডিসেম্বর রোববার বিকেল ৪টায় নগরীর দারুল ফজল মার্কেটস্থ সংসদের কার্যালয়ে একটি অনুষ্ঠানে মহানগর, জেলা, প্রাতিষ্ঠানিক ও থানা কমান্ডের কর্মকর্তাদের পক্ষ থেকে কমান্ডারকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।
এর পর সংক্ষিপ্ত আলোচনা সভা সংসদের চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের সভাপতিত্বে ও সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর উদ্দিন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী জাফর আহমেদ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ছালামত উল্লাহ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল গণি, জেলা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহমদ মিয়া, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, মহানগর সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার, বীর মুক্তিযোদ্ধা অরুণ দাশ, প্রাতিষ্ঠানিক কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শামসুদ্দিন, চান্দগাঁও কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ কুতুব উদ্দিন চৌধুরী, পাঁচলাইশ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহমদ মিয়া, বাকলিয়া কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, আকবর শাহ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সেলিম উল্লাহ, পাহাড়তলী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী জাফর আহমদ, হালিশহর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুছ, পতেঙ্গা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে ইয়ার মোহাম্মদ ছিদ্দিকী, কামরুল ইসলাম, সৈয়দ আহমদ, আশীষ গুপ্ত, রমজান মিয়া, জামাল উদ্দিন, রফিক বিল্লাহ, শহীদুল ইসলাম দুলু, শম্ভু দাশ, প্রশান্ত সিংহ, গোলাম নবী, বেলায়েত হোসেন, দুলাল রায়, সন্তান কমান্ডের মহানগর কমিটির আহবায়ক সাহেদ মুরাদ সাকু, সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজীশ ইমরান প্রমূখ।

















