কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল সিজন-৫ এর ট্রফি উন্মোচন ও গ্রুপ ড্র সম্পন্ন

319

আমরাই কিংবদন্তী (এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২) একটি অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ, যেখানে সারা বাংলাদেশের এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালের ছাত্র-ছাত্রীদের একত্র করে একক প্লাটফর্মে এনে মানব কল্যাণে কাজ করার প্রয়াসে এগিয়ে চলেছে।

Advertisement

বন্ধুদের একত্রিত করার প্রয়াসের ধারাবাহিকতা থেকে টানা ৫ম বারের মত সারা বাংলাদেশ থেকে ১৬ টি দল নিয়ে আগামী ১২ জানুয়ারী ২০২৪ শ্যামলী ক্লাব ক্রিকেট মাঠে যাত্রা শুরু হতে যাচ্ছে “কনকা” প্রেজেন্টস, পাওয়ারড বাই “অজিহা কনসালটেন্সি”; “কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল, সিজন-৫” এর।

শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর “পানসী রেস্টুরেন্ট” এ জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের জার্সি ও গ্রুপ ড্র করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাকপ্রতিবন্ধী উদীয়মান ক্রিকেটার আকসার। এ সময় আরো উপস্থিত ছিলেন হামিম আবদুল্লাহ, ক্রীড়া সংগঠক ও উদ্যোক্তা, মোঃ আহসান হাবীব স্বপন, নির্বাহী প্রকৌশলী, নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগ, আব্দুর রউফ মজুমদার, সেলফ ওয়ার্ল্ড ওভারসিস- স্বত্বাধিকারী এবং নাজমুল হোসেন, এডমিন ও ক্রিয়েটর, আমরাই কিংবদন্তী। এছাড়াও প্রতিদলের টিম ম্যানেজার, অধিনায়ক এবং টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিল।

ষোলটি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে একে অপরের মোকাবেলা করবে। ম্যাচ গুলো হবে ১২, ১৩, ১৯, ২০, ২৬, ২৭ জানুয়ারী ও ২ ফেব্রুয়ারী ২০২৪; নগরীর শ্যামলী ক্লাব মাঠে। প্রতি দিনের খেলা শুরু হবে সকাল ৮ টায়।

২০২৩ এর জানুয়ারি- ফেব্রুয়ারিতে আয়োজিত টুর্নামেন্টে (সিজন-৪) এ চ্যাম্পিয়ন হয়েছিল “মিলেনিয়াম টাইগারস তেজগাঁও” ও রানার আপ হয়েছিল “লক্ষ্মীপুর রয়েলস”।

২০২২ এর জানুয়ারি- ফেব্রুয়ারিতে আয়োজিত টুর্নামেন্টে (সিজন-৩) এ চ্যাম্পিয়ন হয়েছিল “টিম ব্যাকবেঞ্চারস” ও রানার আপ হয়েছিল “চট্টগ্রাম উইজার্ড”।

২০২১ এর জানুয়ারি- ফেব্রুয়ারিতে আয়োজিত টুর্নামেন্টে (সিজন-২) এ চ্যাম্পিয়ন হয়েছিল “মিরপুর কিংস” ও রানার আপ হয়েছিল “টিম ব্যাকবেঞ্চারস”।

২০২০ এর জানুয়ারি- ফেব্রুয়ারিতে আয়োজিত টুর্নামেন্টে (সিজন-১) এ চ্যাম্পিয়ন হয়েছিল “ডি এম স্মেসারস” ও রানার আপ হয়েছিল “নওয়াব অব ওল্ড ঢাকা”।

উল্লেখ্য যে “মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই নীতিকথা থেকেই ১৫ নভেম্বর ২০১৭ থেকে যাত্রা শুরু করে বর্তমানে প্রায় ৫০ হাজার সদস্যের পরিবারটি আগামীর পথে এগিয়ে চলেছে।

গ্রুপটি ধারাবাহিকভাবে সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল; তারমধ্যে অন্যতম হচ্ছে কোভিড-১৯ কালীন বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ কার্যক্রম, দেশ জুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ, অশহায় মানুষের মাঝে ধারাবাহিক খাবার বিতরণ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।

একটি অনলাইন ভিত্তিক গ্রুপ হয়েও বন্ধুরা শুধু অনলাইনেই সীমাবদ্ধ না থেকে দেশের, সমাজের বিভিন্ন কাজে এগিয়ে এসেছে বন্ধুদের গ্রুপটি। এর সাথে যুক্ত হয়েছে সমাজের কিছু সচেতন সু-নাগরিক, যারা এই গ্রুপটি কে প্রতিনিয়ত ভালো কাজে উৎসাহ দিচ্ছে।

ক্রিকেট বাংলাদেশের একটু জনপ্রিয় খেলা হিসেবে, এর মাধ্যমে সদস্যদের আন্তরিকতা বৃদ্ধির মাধ্যমে আগামীর মানবিক কাজ আরো ত্বরান্বিত করার লক্ষ্য থেকে এই কার্নিভ্যাল এর আয়োজন।

ধারাবাহিক ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা সহ সকল মৌলিক সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে এই গ্রুপের সদস্যরা।

 

Advertisement