ফিরিঙ্গী বাজার লাকী স্টার ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়, কর্মকর্তারা সংবর্ধিত

147

সিজেকেএস সিডিএফএ ১ম বিভাগ ফুটবল লীগে ফিরিঙ্গী বাজার লাকী স্টার ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় গতকাল সন্ধ্যায় স্থানীয় কমিউনিটি সেন্টারে ক্লাবের কর্মকর্তা, কোচ, খেলোয়াড় ও নব-নির্বাচিত সিজেকেএস এর সকল কার্যকরী কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Advertisement

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ।

৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর ও ফিরিঙ্গী বাজার লাকী স্টার ক্লাবের সভাপতি হাসান মুরাদ বিপ্লব এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিজেকেএস এর সহ সভাপতি মো. হাফিজুর রহমান, সহ সভাপতি এ.কে.এম. এহসানুল হায়দার চৌধুরী বাবুল, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ সাহাব উদ্দিন শামীম।

স্বাগত বক্তব্য রাখেন লাকী স্টার ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শিক্ষক শাহাদাত হোসেন, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, ক্লাবের কোচ এম.এ. রহিম, খেলোয়াড় আবুল কালাম, সংবর্ধিত অতিথি সিজেকেএস নব নির্বাচিত কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন, সামিউল হাসান রুমন, রন্ধন শিল্পী, সাইমা সিদ্দিকা শান্তা।

এতে আরো উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর পুলক খাস্তগীর, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর লুৎফুন্নেসা দোভাষ বেবী, ফিরিঙ্গী বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি জহির আহমেদ বাবুল হক, জামাল উদ্দিন চৌধুরী সেকান্দর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, মো. তারেক সমাদ্দার, মহানগর যুবলীগের সাবেক সদস্য খোরশেদ আলম রহমান, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ অনুপ বিশ্বাস, ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য আফসার উদ্দিন আহমেদ, সাবেক ছাত্রনেতা তাজ উদ্দীন রিজভী, মহানগর যুবলীগের সাবেক সদস্য তানভীর আহমেদ রিংকু, মহানগর যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল আজিজ, এনামুল হক, আবদুল মতিন, তারাপদ দাশ, মহানগর ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক অসিউর রহমান, সদস্য সাফ্ফাত বিন আমিন শাওন, অনুষ্ঠান পরিচালনা করেন দিলরুবা খানম।

এতে সিজেকেএস এর উর্ধ্বতন কর্মকর্তা, সামাজিক, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষক শাহাদাত হোসেনকে আজীবন সম্মাননা স্মারক প্রদান ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement