অসুস্থ বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেনকে দেখতে হাসপাতালে কমান্ডার মোজাফফর

188

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেন (৭৩) গুরুতর অসুস্থ হয়ে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়স্থ বেসরকারী মেট্টোপলিটন হাসপাতালের ৭৩৮ নং কেবিনে চিকিৎসাধীন রয়েছে। বার্ধক্য ও শরীরে ব্যাথাজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।

Advertisement

এই বীর মুক্তিযোদ্ধাকে দেখতে আজ ২৭ ডিসেম্বর বুধবার বিকেলে হাসপাতালে ছুটে যান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ। অসুস্থ বীর মুক্তিযোদ্ধার শয্যাপাশে গিয়ে চিকিৎসার খোঁজখবর নিয়ে তাঁর আশু রোগমুক্তি কামনাসহ দেশবাসীর কাছে দোয়া/আর্শিবাদ চেয়েছেন কমান্ডার।

মহানগর ইউনিটের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, জেলা সংসদের সহকারী কমান্ডার (প্রচার) আবদুর রাজ্জাক ও বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ বলেন, প্রাকৃতিক ও বয়সের কারণে বীর মুক্তিযোদ্ধারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। দ্রুত সময়ে তাঁদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানান তিনি।

Advertisement