মুক্তিযুদ্ধ মন্ত্রীর সাথে গণসংযোগ করলেন কমান্ডার মোজাফফর

134

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হক এমপি’র সাথে মৌচাক এলাকায় গণসংযোগ করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ ও সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস।

Advertisement

গতকাল ২৯ ডিসেম্বর শুক্রবার রাতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে পাড়া-মহল্লা-ওয়ার্ডে ঘুরে ঘুরে আবারও ‘নৌকা’ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন আ.ক.ম মোজাম্মেল হকসহ অন্যান্যরা।

গণসংযোগকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হক বলেন, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘নৌকা’ প্রতীকে ভোট দিয়ে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনলে দেশের উন্নয়ন আরও বেশি হবে। এ জন্য বীর মুক্তিযোদ্ধারাসহ স্বাধীনতার স্বপক্ষের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিছিয়ে থাকা একটি দেশকে কিভাবে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করলো বিশ্ববাসীর সামনে তা বিস্ময়ের বড় বিস্ময়। আজকের বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন টেকসই করেছেন বলেই বিশ্বের ক্ষমতাধর মোড়লদের চোখে চোখ রেখে তিনি বাংলাদেশের হয়ে কথা বলতে পারছেন। সারাদেশে দৃশ্যমান উন্নয়নের কৃতজ্ঞতা জানাতে সারাদেশে শেখ হাসিনার সকল প্রার্থীকে ‘নৌকা’ মার্কায় ভোট দিন।

Advertisement