সেইভ দ্যা হাঙ্গার পিপল’ এর উদ্যোগে বৃহস্পতিবার ১৮ জানুয়ারি সকাল ১১টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম গ্যালারী হলে রোকসানা পারভীন রুবার সভাপতিত্বে ও শেখ আবদুল মান্নান এর সঞ্চালনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
Advertisement
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগ সাবেক সদস্য খোরশেদ আলম রহমান, মোঃ সোহেল হক, আবদুল নুর, তানভীর আহমদ রিংকু, জাহাঙ্গীর আলম, আশিকুর রহমান আতিক, কামরুজ্জামান। জিন্নাত সুলতানা ঝুমা, রিনা আক্তার, মুরাদ হোসেন, হাবিবুর রহমান হাবিব, ইয়াছিন রাসেল, মনির হোসেন মনিক, দিদারুল আলম সাগর, মুনমুন।
Advertisement

















