নগরীর ২’শ বীর মুক্তিযোদ্ধার মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত শীতবস্ত্র বিতরণ

155

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে প্রদত্ত ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান কর্তৃক প্রেরিত মহানগরীর আওতাধীন ২’শ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে উপহার স্বরূপ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

Advertisement

আজ ১৮ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দারুল ফজল মার্কেটস্থ মুক্তিযোদ্ধা ভবনের সংসদের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর উদ্দিন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম (যুদ্ধাহত), সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল গণি, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ছালামত উল্লাহ, মহানগর সদস্য বীর মুক্তিযোদ্ধা অরুণ দাশ সাথী, কোতোয়ালি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৌরিন্দ্রনাথ সেন, চান্দগাঁও কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ কুতুব উদ্দিন, বাকলিয়া কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী হোসেন, পাঁচলাইশ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহামদ মিয়া, খুলশী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ, আকবর শাহ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সেলিম উল্লাহ, পাহাড়তলী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী জাফর, হালিশহর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুচ, ডবলমুরিং সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, বন্দর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম জতু, পতেঙ্গা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ জাগির হোসেন, ইপিজেড কমান্ডার (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমদ, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক দেবপ্রসাদ দাশ দেবু, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম দুলু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগরীর আহবায়ক সাহেদ মুরাদ সাকু, সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজীশ ইমরান, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সজীব, সদস্য জয়নুদ্দিন জয় প্রমূখ।

Advertisement