চট্টলা নিউজ : চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) ৭ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩০২ জনের দেহে। এদের মধ্যে ২২৬ জন নগরীর ও ৭৬ জন বিভিন্ন উপজেলার।
শনিবার (১৭ এপ্রিল) ভোর রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের আট ল্যাব এবং কক্সবাজারে ১০২৬ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৩০২ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৪৬ হাজার ৬৮২ জন। এর মধ্যে নগরে ৩৭৪৪১ জন এবং উপজেলা পর্যায়ে ৯২৪১ জন।
জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২১৭টি নমুনা পরীক্ষায় ৭৬ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৬২টি নমুনা পরীক্ষায় ৫০ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৭০টি নমুনা পরীক্ষায় ৯৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় ৩০ জন, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৫৮টি নমুনা পরীক্ষায় ৪১ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৫টি নমুনা পরীক্ষায় ১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
এদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব, বেসরকারি শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি ও জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) নমুনা পরীক্ষা করা হয়নি।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৪৫২ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৩৩৩ এবং উপজেলায় ১১৯ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩৫ হাজার ৩৩৩ জন।















