নওগাঁয় ৫৭ ভুয়া দাখিল পরীক্ষার্থীসহ কেন্দ্রসচিব আটক

145

নওগাঁর সাপাহারে সরফতুল্লাহ ফাযিল মাদরাসা পরীক্ষাকেন্দ্র থেকে ৫৭ জন ভুয়া দাখিল পরীক্ষার্থীসহ কেন্দ্রসচিবকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই কেন্দ্রে অভিযান চালিয়ে তাদের আটক করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ হোসেন।

নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement