প্রবাসীর পাঠানো স্বর্ণ নিয়ে বন্ধুর প্রতারণা

598

কামরুল ইসলাম দুলু: দীর্ঘদিন এক সাথে সৌদি আরবে থাকার পর বন্ধুত্ব গড়ে উঠে মানিকগঞ্জের বাবুল মিয়ার সাথে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বসতনগর গ্রামের মোঃ সাইমন উদ্দিনের। ছুটি নিয়ে সাইমুন দেশের বাড়ি সীতাকুণ্ডে আসার সময় বন্ধু বাবুল মিয়া তার মাধ্যমে বাড়ির জন্য ২৩ ভরি স্বর্ণ পাঠায়। গত ১৯ ফেব্রুয়ারী সাইমন দেশে ফিরে বিশ্বাস ভঙ্গ করে প্রতারণা করে। মোবাইল বন্ধ করে রাখেন। স্বর্ণগুলো বাবুল মিয়ার পরিবারকে না দিয়ে নিজের কাছে রেখে দেন। বিষয়টি বুঝতে পেরে বাবুল মিয়ার ভাই আব্দুল খালেক চট্টগ্রাম বিমান বন্দর থানায় একটি সাধারণ ডায়রী করেন।

Advertisement

সীতাকুণ্ড থানার একটি টিম শনিবার অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যর ভিত্তিতে সাইমন উদ্দিনের কাছ থেকে ১২ টি স্বর্নের চুড়ি ও ১টি স্বর্নের বারসহ ২৩ ভরি স্বর্নালংকার উদ্ধার করে। সেগুলো বাবুল মিয়ার ভাই খালেককে বুঝিয়ে দেওয়া হয়।

সীতাকুণ্ড মডেল থানার ওসি কামাল উদ্দিন পিপিএম বলেন, বাদী আব্দুল খালেক সাইমন উদ্দিনের বিরুদ্ধে কোন প্রকার মামলা মোকদ্দমা করতে রাজি না হওয়ায় আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি।

Advertisement