সীতাকুণ্ডের জোড়আমতল থেকে ডাকাতিসহ ৭ মামলার আসামি হান্নান অস্ত্রসহ গ্রেফতার

194

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে ডাকাতিসহ একাদিক মামলার আসামি মোঃ হান্নান (৩৪) কে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

বুধবার রাত ২টার সময় উপজেলার জোড়আমতল এলাকার পরিত্যক্ত রেলওয়ে ডিপু থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত ডাকাত হান্নান উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতলস্থ ঘোড়ামরা এলাকার কবির সওদাগর বাড়ির নুর মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র বেচাকেনা ও বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত। এলাকার জনগনকে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। হান্নানের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, মাদক, নারী ও শিশু নির্যাতন, চুরিসহ ৭ টি মামলা রয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন পিপিএম বলেন, গ্রেপ্তারকৃত হান্নানের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলার রয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করতো। অভিযানে তাকে গ্রেফতারের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Advertisement