সীতাকুণ্ডে ডাকাত হান্নান গ্রেফতার, থানায় এসে পুলিশের প্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা

1667

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে ডাকাত হান্নানকে গ্রেফতারের পর থানায় এসে পুলিশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। ডাকাতিসহ একাদিক মামলার আসামি মোঃ হান্নান (৩৪) কে অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ।

Advertisement

গত বুধবার রাত ২টার সময় উপজেলার জোড়আমতল এলাকার পরিত্যক্ত রেলওয়ে ডিপু থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, তাকে গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময় চেষ্টা করেও ব্যর্থ হয়। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম এর দিকনির্দেশনায় সীতাকুণ্ড সার্কেল এএসপি এবিএম নায়হানুল বারী এবং বর্তমান সীতাকুণ্ড মডেল থানার চৌকস অফিসার ইনচার্জ কামাল উদ্দিন পিপিএম এর তত্ত্বাবধানে এবং এসআই নাদিম মাহমুদ, মোঃ মিজানুর রহমান, সুমন শর্মা, এএসআই মোঃ আরিফুর হোসেনের নেতৃত্বে পুলিশ হান্নানকে গ্রেফতার করতে সক্ষম হন।

রোববার রাতে জোড়আমতল এলাকার জনসাধারণ থানায় এসে আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) এবিএম নায়হানুল বারী, ওসি কামাল উদ্দিন পিপিএম এবং ওসি  (তদন্ত) মোঃ সোলাইমান।

Advertisement