ফুটপাত দখলমুক্ত ও অবৈধ হকার উচ্ছেদের উদ্যোগ নেওয়ায় মেয়রকে শিকড়’র শুভেচ্ছা

126

চট্টগ্রাম সিটি করপোরেশনের(চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর সাথে সামাজিক সংগঠন শিকড় এর মত বিনিময় সভা রোববার (২৪ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

সভায় ফুটপাত দখলমুক্ত ও অবৈধ হকার উচ্ছেদেএ উদ্যোগ নেওয়ায় মেয়র রেজাউল করিম কে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান সংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, আপনার এই উদ্যোগ জনমনে স্বস্থি এনেছে। আধুনিক সিটি গড়তে এর কোন বিকল্প নেই। এই উদ্যোগ চলমান রাখতে মেয়র কে অনুরোধ করা হয়।

মেয়র বলেন, মানুষের নিরাপত্তা ও নাগরিক সুবিধার জন্য চট্টগ্রাম শহরের সকল ফুটপাত দখলমুক্ত করা হবে এবং অবৈধ হকার উচ্ছেদ করা হবে। এ উদ্যোগে নগরবাসী ও শিকড় সহ সকল সংগঠনের সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাদেক এহতেশাম চৌধুরী কাশফি, সাধারণ সম্পাদক জাওইদ আলী চৌধুরী, উপদেষ্টা মহানগর যুবলীগের সিনিয়র সহ সভাপতি হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ জাফর আল তানিয়ার, কেন্দ্রীয় সমাজ কল্যাণ উপকমিটির সদস্য শাহাদাত নবী কোকা, শিকড়ের আইন বিষয় সম্পাদক এডভোকেট রায়হানুর ইসলাম রানা এবং সেন্টাল প্লাজার ব্যবসায়ী জাহিদুল রহমান প্রমুখ।

Advertisement