চট্টগ্রাম নগরের জামাল খান এলাকার সামাজিক সংগঠন দি জামালখান এভিনিউ চট্টগ্রামের বিভিন্ন এতিমখানার এতিমদের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেছেন।
শুক্রবার (৫ মার্চ) বিকাল ৪টা থেকে জামাল খান এলাকার এক্সক্লুসিভ কনভেনশন হলে প্রায় দেড় হাজারেরও বেশি এতিমদের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করে সংগঠনটি।
দি জামাল খান এভিনিউ জামাল খান এলাকায় বিভিন্ন সময় মানবিক সংগঠন হিসেবে অনেক কাজ করেছে। তারই ধারাবাহিকতায় ঈদুল ফিতর উপলক্ষে এতিমদের নিয়ে বিশেষ আয়োজন করেন তারা।
ইফতার মাহাফিল অনেক সংগঠনই করে থাকে তবে সংগঠনটির এতিমদের নিয়ে ইফতার মাহাফিল এর এই ব্যাতিক্রমধর্মী আয়োজন এলাকাবাসীদের মধ্যে আলোচিত ও সমাদৃত হয়েছে।
দি জামালখান এভিনিউ এর কার্যকরি কমিটির তত্ত্বাবধানে ইফতার মাহাফিল, ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন দি জামালখান এভিনিউর উপদেষ্টা মুন্না মহিব, মোঃ আসিফ ওসমান, আরো উপস্থিত ছিলেন সংগঠনটির কার্যকরী সদস্য মোঃ শাদ, মোঃ আরিব, মোঃ ইফাজ, মোঃ জুনাইদ।
অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন মোঃ মাহিন, মোঃ ইজাজ, মোঃ আশিক, মোঃ আতাহার, মোঃ সামাউন, মোঃ সাইফু্ল, মোঃ মহিউদ্দিন, মোঃ ওয়াফিউর, মোঃ ফয়সাল, মোঃ রাগিব,
মোঃ নাজমুল, মোঃ আলভি, মোঃ কাবিদ, মোঃ আয়মান, মোঃ মাহিন, মোঃ ইনান সহ আরও অনেকেই। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
















