প্রকাশিত সংবাদের প্রতিবাদ

11

গত ১১ মে চট্টগ্রাম ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল সি-ভিশনে “কানাডায় শত কোটি টাকা পাচারের অভিযোগ, কেডিএস গ্রুপের ২ পরিচালকের বিরুদ্ধে” শিরোনামে প্রকাশিত সংবাদের নিন্দা জানাচ্ছি।

Advertisement

প্রতিবেদনে দেশের সনামধন্য শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমানের নাম জড়ানো হয়। যার আমি নিন্দা জানাই।

প্রতিবেদনে, আমাদের গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান প্রভাব খাটিয়ে আল- আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন বলে উল্লেখ করা হয়। যা সম্পূর্ণ মিথ্যা। ব্যাংকিং আইন এবং নিয়ম অনুসারেই তিনি আল -আরাফাহ ব্যাংকে চেয়ারম্যান হয়েছেন এবং ঋণ অনুমোদন করাসহ নিয়মের বাহিরে কোন কাজ করেননি।

সংবাদের ঋণ খেলাপি হিসেবে যে দুটি প্রতিষ্ঠানের কথা উল্লেখ করা হয়েছে, এফ এম এগ্রো ফুডস লিমিটেড ও জেকটা লিমিটেড এই দুই প্রতিষ্ঠানের সাথে আমাদের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালকের কোনো সম্পর্ক নেই।

একটি কুচক্রী মহল দেশের স্বনামধন্য শিল্প গ্রুপ কেডিএস গ্রুপের সম্মানহানি করার উদ্দেশ্যে প্রতিবেদককে মিথ্যা তথ্য দিয়ে এই প্রতিবেদনটি প্রকাশ করিয়েছেন। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা জানাই।

সুবীর দাস, এইচ আর, কেডিএস গ্রুপ

Advertisement