প্রমোশনাল এসএমএস বন্ধ করতে ‘ডু নট ডিস্টার্ব’ সেবা

1064

মোবাইল ফোনে অপারেটরদের প্রমোশনাল এসএমএস না পেতে চাইলে ‘ডু নট ডিস্টার্ব বা ডিএনডি সেবা’র কথা জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

Advertisement

অর্থাৎ প্রমোশনাল এসএমএস না পেতে চাইলে গ্রাহকরা গ্রামীণফোনের *১২১*১১০১#, বাংলালিংক *১২১*৮*৬# এবং রবি ও এয়ারটেল *৭# ডায়াল করে সেবাটি চালু করতে পারে। এতে তার মোবাইলে আর প্রেমোশনাল এসএমএস আসবে না।

শনিবার (২৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সম্পর্কে বিস্তারিত জানিয়ে গণমাধ্যমে তা প্রচারের কার্যক্রম শুরু করেছে সরকারের এ নিয়ন্ত্রক সংস্থাটি।

বিটিআরসি জানায়, বেশ কয়েক বছর আগেই গ্রাহকের জন্য এসব এসএমএস বন্ধের অপশন রাখতে অপারেটরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু গ্রাহকরা এ বিষয়ে সেবা বন্ধের বিষয়টি জানতেন না।

‘ডু নট ডিস্টার্ব বা ডিএনডি’ সেবাটি যেন গ্রাহকরা নেন সেজন্য সচেতনতা তৈরি করতে প্রচারণা শুরু করেছে বিটিআরসি।

Advertisement