জাতীয়তাবাদী মোটরচালক দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো:আমির হোসেন বলেছেন জনসমর্থনহীন এই সরকারের প্রধানতম নির্যাতনের শিকার শ্রমজীবী মানুষ, বঞ্চিত মেহনতি-শ্রমিক জনতাই এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে আমার জাতীয়তাবাদী থ্রি হুইলার ও সিএনজি চালক দলের ভাইরা।
পৃথিবীর শ্রমজীবী মানুষের প্রতি সম্মান জানিয়ে বলেন, ১৮৮৬ সালের ১ মে শ্রমিকরা তাদের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছিলেন। সেই থেকে ১ মে শ্রমিকদের সম্মানে এই দিনকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও বাস্তবতা হচ্ছে আজও শ্রমিকরা তাদের অধিকার ফিরে পায়নি।
বুধবার মহান মে দিবস উপলক্ষ্যে জাতীয়তাবাদী থ্রি হুইলার ও সিএনজি চালক দল আয়োজিত র্যালীপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
র্যালিটি নগরীর ওয়াসা মোড় হতে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির চট্টগ্রাম মহানগর এর দলীয় কার্যালয় নাসিমন ভবন এসে শেষ হয়।
চট্টগ্রাম থ্রি হুলার সভাপতি মো.আনোয়ার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.মানিক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনিক সম্পাদক মো.ফারুক, চট্টগ্রাম মহানগর সিএনজি চালকদল সভাপতি মো. নূর উদ্দিন মধু, সাধারণ সম্পাদক মো. রাকিব সহ অসংখ্য নেতৃবৃন্দ।

















