সীতাকুণ্ডে গলায় ফাঁস দেওয়া গৃহবধূর লাশ উদ্ধার 

384

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে গলায় ফাঁস দেওয়া এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম তাহমিনা আক্তার (২৬)। সে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মধ্যম আকিলপুরের নতুন পাড়া গ্রামের প্রবাসী মোঃ আলমগীরের স্ত্রী।

Advertisement

রোববার (৫ মে) রাত সোয়া আটটার সময় পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে।

পুলিশ সুত্রে জানা যায়, গৃহবধূ তাহমিনা আক্তারের স্বামী প্রাবাসী। সন্ধ্যার কোন এক সময় শশুড়বাড়িতে নিজের রুমে সিলিং ফ্যানের সাথে গলায় উড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। ধারণা হচ্ছে পারিবারিক বিরোধের জেরে সে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোঃ সোলাইমান বলেন, ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলানো অবস্থায় এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। শুনেছি তার স্বামী দেশের বাহিরে থাকেন।

ধারণা করা হচ্ছে পারিবারিক কহলের কারণে সে আত্মহত্য করেছে। তবে ময়না তদন্তের পর জানা যাবে বিস্তারিত। আমরা লাশ উদ্ধার করে পোষ্টমোটেমের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।

Advertisement