করোনায় পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সভাপতির ইন্তেকাল, বিএনপির শোক

272

নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর দোস্ত মোহাম্মদ বুুধবার (২৮ এপ্রিল) সকাল ৬.৩০ টায় অনন্যা আবাসিকস্থ এভার কেয়ার (এপোলো) হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয় স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

Advertisement

বুুধবার বাদে জোহর রাহাত্তারপুল বড়গোরস্থানস্থ মজিদিয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বড়গোরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে দোস্ত মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দীন, চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম রোজী কবির, গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব মোস্তাক আহমেদ খান।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, সাবেক কাউন্সিলর দোস্ত মোহাম্মদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। তিনি বিএনপির একজন দায়িত্বশীল ও নিবেদিত প্রাণ নেতা ছিলেন। চট্টগ্রামে বিএনপিকে শক্তিশালী সংগঠনে পরিনত করতে তিনি গুরুতপূর্ন ভূমিকা রেখেছিলেন। দলের সকল সংকট কালে তিনি সাহসী নেতৃত্ব দি‌য়ে‌ছেন। তার মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনার। তার মৃত্যুতে বিএনপি দলের একজন যোগ্য নেতাকে হারালো। তার মৃত্যুতে যে শূণ্যতার সৃষ্টি হবে তা সহজে পূরন হবার নয়।

নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।

Advertisement