চট্টগ্রামের ৪ উপজেলায় জাহেদুল-জসিম-দিদারুল-মোজাম্মেল জয়ী

116

উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের বোয়ালখালী, চন্দনাইশ, পটিয়া ও আনোয়ারা উপজেলায় ভোটগণনা শেষ হয়েছে। চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বোয়ালখালীতে জাহেদুল হক, চন্দনাইশে জসিম উদ্দিন আহমেদ, পটিয়ায় দিদারুল আলম এবং আনোয়ারায় কাজী মুজাম্মেল হক। 

Advertisement

ওই চার উপজেলায় বুধবার (২৯ মে) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল আটটা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হয়।

বোয়ালখালীতে চেয়ারম্যানে পদে জয়ী হয়েছেন হেলিকপ্টার প্রতীকের প্রার্থী জাহেদুল হক। তিনি ভোট পেয়েছেন ৩০ হাজার ৫৭৭ ভোট। তাঁর নিকটতম প্রার্থী আনারস প্রতীকের মোহাম্মদ শফিক পেয়েছে ১৯ হাজার ১১০ ভোট।

চন্দনাইশের ৬৮টি কেন্দ্রে জসিম উদ্দিন আহমেদ পেয়েছেন ৩৮ হাজার ৩৯ ভোট এবং ২২ হাজার ৭৪ ভোট তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু আহমেদ চৌধুরী জুনুর।

পটিয়ায় নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দোয়াত-কলম প্রতীকে ৫৬ হাজার ৫৪১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হারুনুর রশিদ আনারস প্রতীকে ৪৬ হাজার ১৪২ ভোট পেয়েছেন।

আনোয়ারায় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানের ‘প্রার্থী’ কাজী মুজাম্মেল পেয়েছেন ৫৮ হাজার ৮৩০ ভোট। আর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের ‘প্রার্থী’ তৌহিদুল হক চৌধুরী পেয়েছেন ৩৬ হাজার ৮০৭ ভোট।

Advertisement