সীতাকুণ্ডে যাত্রা শুরু করেছে রাহাবার হজ্ব কাফেলা ট্যুরস্ এন্ড ট্রাভেলস

556

সীতাকুণ্ড প্রতিনিধি: হজ্ব যাত্রীদের সেবা দেওয়ার লক্ষ্যে সীতাকুণ্ডে যাত্রা শুরু করেছে রাহাবার হজ্ব কাফেলা ট্যুরস্ এন্ড ট্রাভেলস্।

Advertisement

নতুন এ কাফেলার অফিস উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার বিকালে দুপুরে উপজেলার কুমিরাস্থ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় গেট সংলগ্ন অফিসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রাহাবার হজ্ব কাফেলার পরিচালক মোহাম্মদ সরওয়ার উদ্দিনের সভাপতিত্বে এবং নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর অধ্যাপক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এ বি এম মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন হযরত পন্হিশাহ কমপ্লেক্সের পরিচালক মোহাম্মদ মোসলেহ উদ্দিন খালেদ, কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবদুল মতিন, হাফেজ মোয়াজ বিন ইসলামসহ বিপুলসংখ্যক গণ্যমান্য ব্যক্তিসহ ও উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

নতুন হজ্ব কাফেলার সাফল্য কামনা করেন বক্তারা বলেন, ব্যবসার উদ্দেশ্যে নয়, সেবার নিয়তে কার্যক্রম পরিচালনা করতে হবে। সেবার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। কেউ যেন হয়রানি না হয়। কথা এবং কাজে যেন মিল থাকে। তাহলে ছওয়াবের পাশাপাশি ব্যবসাও হবে।

প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মিলাদ মাহফিল ও মুনাজাতের মধ্য দিয়ে নতুন অফিসের ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়।

Advertisement