পাহাড়তলীতে মাদকের টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

117

নগরের পাহাড়তলী থানাধীন ভেলুয়ার দীঘির পাড় এলাকায় মাদকের সেবনের জন্য টাকা না পেয়ে ছেলের হাতে খুন হয়েছেন মা। এ ঘটনায় ছেলে ওমর ফারুককে(২৩) আটক করেছে পুলিশ।

Advertisement

রবিবার (২ জুন) অনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।

নিহত রীনা আক্তার ওরফে চন্দনা (৪০) সেখানকার ডা. মোহাম্মদ আলী বাড়ি এলাকার বাসিন্দা আক্তার হোসেনের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেপায়েত উল্ল্যাহ বলেন, ‘বটি দিয়ে কুপিয়ে ওমর তার মাকে হত্যা করেছে। সে ভাটিয়ারী এলাকার একটি বেসরকারি কলেজে পড়ে। আমরা ওমরকে গ্রেপ্তার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো সম্ভব হবে।’

স্থানীয় সূত্রে জানা যায়, উচ্চ মাধ্যমিক পড়ুয়া কলেজ ছাত্র ওমর তার মায়ের কাছে নেশা টাকা চেয়েছে। টাকা না পাওয়ায় সে কুপিয়ে তার মাকে হত্যা করে।

Advertisement