সীতাকুণ্ডে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

207

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার পৌরসভার ৭নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শুক্রবার বিকাল ৪টায় পৌরসভার ৭নং ওয়ার্ডের পর্শ্চিম আমিরাবাদ আজগর আলী জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামী ৭নং ওয়ার্ডের সভাপতি আলাউদ্দিন সোহেলের সভাপতিত্বে এবং আবদুল মোতালেব এর পরিচালনায় কর্মী সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কমিশনার মোহাম্মদ শামসুজ্জামান হেলালী।

তিনি বলেন, জামায়াতে ইসলামী এদেশের  মানুষের কাছে জনপ্রিয় একটি দল। বিগত স্বৈরশাসক হাসিনা জামায়াতকে নিষিদ্ধ করে নিজেই আজ হারিয়ে গেছে। যখন জামায়াতকে নিষিদ্ধ করেছে এরপর থেকেই জামায়াতের জনপ্রিয়তা বহুগুন বেড়ে গেছে। দীর্ঘ ১৬ বছর স্বৈরাচারী সরকার দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। দেশ আজ নতুন করে স্বাধীন হয়েছে। এ স্বাধীনতাকে ধরে রাখতে হবে। আর যেন স্বৈরাচারী এ দেশে আসতে না পারে।

তিনি আরো বলেন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম।যারা বিগত দিনে আওয়ামী লীগ আমলে আপনারা আপনাদের নেত্রীর কথায় আমাদেরকে মামলা দিয়ে,ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে আমাদের পরিবারের সাথে শান্তিতে থাকতে দেননি। তারা নামাজ কালামের দিকে চলে আসেন। না হয় পরকালে শান্তি পাবেন না। আর এখন আপনাদের নেত্রী আপনাদেরকে ফেলে দিনে দুপুরে ভারতে পালিয়ে গেছে। আগামী দিনে জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনা জন্য একবার সুযোগ দিন, কারণ একমাত্র জামায়াত ইসলামী পারবে দূর্নীতি মুক্ত দেশ উপহার দিতে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সীতাকুণ্ড উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, সাবেক আমীর মাওলানা তাওহীদুল হক চৌধুরী, এসিটেন্ট সেক্রেটারি এড. আশরাফুল রহমান, সাবেক পৌর আমীর মোহাম্মদ শামসুল হাফেজ আলী আকবর, ৪নং মুরাদপুর ইউনিয়ন আমীর শহিদুল ইসলাম, গিয়াস উদ্দিনসহ উপস্থিত ছিলেন পৌরসভার সকল নেতৃবৃন্দ।

Advertisement