আকবরশাহ-পাহাড়তলীতে পূজামণ্ডপে শুভেচ্ছা-বিনিময়ে বিএনপি নেতা-কর্মীরা

403

সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছাবার্তা পৌঁছে দিতে সারা দেশের মণ্ডপে যাচ্ছেন দলটির নেতারা। তারই অংশ হিসেবে চট্টগ্রাম নগরের ১০ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী, নগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম মঞ্জুর পক্ষ থেকে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী জনসাধারণে সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।

Advertisement

পূজা উপলক্ষে শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি প্রত্যাশা করেন, প্রতিটি পরিবারে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনবে এই উৎসব। তিনি সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও ঐক্য গড়ে তোলার আশা ব্যক্ত করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার স্ট্যাটাসে উল্লেখ করেন, বাংলাদেশের সব নাগরিক মুসলিম, হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান ভেদাভেদ ছাড়াই সমান অধিকার, স্বাধীনতা ও সুরক্ষাভোগ করবে।

পূজা মণ্ডপের সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন- আকবর শাহ থানা বিএনপির সাধারণ সম্পাদক মাইনুদ্দিন চৌধুরী মাঈনু, ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির সভাপতি রফিক উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ফরিদুল আলম, শামসুল আলম সেক্রেটারি, আব্বাস রশিদ, শফিকুল ইসলাম শফি, জাহেদ আলী, মোঃ রাসেদ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন- জাসাস নেতা আলী আজম, যুবদল নেতা- ফেরদৌস আলম, শহীদ উদ্দিন সমু, হারুনুর রশিদ, মোঃ শহীদ, সুমন দাশ, আনছারুল ইসলাম, মোঃ তৌহিদ, আকতার হোসেন, রাফি উদ্দিন চৌধুরী, সোহেল, রাশেদ, ইলিয়াছ বাপ্পি, আবু মুছা অপু, ইমতিয়াজ, সায়েম, আনোয়ার, শুভ, ছাএদল নেতা- মোঃ আববাস, ফাহিম, সামির, বাবর, রিফাত, সাজ্জাদ নাইমুল, মুনতাসিম, মুজাহিদ মাহি, তানসিব, আসিফ, সেচ্ছাসেবক দল নেতা- তৌসিফ, আরজু, আজাদ, আশরাফ আলী, হানিফ, রুবেল, রিপন, সুমন, শ্রমিক দল নেতা- শাহ আলম, আবদুর রশিদ, জহির উদ্দিন রানা, আকরাম, সোহেল, বাবলা প্রমুখ।

এছাড়াও ছাএদল ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement