চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টার এর আয়োজনে আন্তঃ ট্রেনিং সেন্টার ফুটবল প্রতিযোগিতা-২০২৪ শুক্রবার সকালে আউটার স্টেডিয়ামে শুভ উদ্বোধন হয়।
উদ্বোধন করেন চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টার এর সভাপতি সাবেক ফুটবল খেলোয়াড় মশিউর আলম স্বপন। উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাবেক ফিফা রেফারি আবদুল হান্নান মিরন, পরিচালক, তাহের আহমেদ, নজরুল কবির দীপু, অন্জন চক্রবর্তী, নাহিদ মুরাদ মুন্না, শাহারিয়া ইসলাম রেজাউল করিম, অসংখ্য অভিভাবক, খেলোয়াড় কোচ নজরুল বাবু, নুর হোসেন দৌলত, মহসিন সাজু।
ট্রেনিং সেন্টার এর ম্যানেজার সাইফুল ইসলাম অনুষ্ঠান পরিচালনা করেন।
প্রতিযোগিতায় দুই গ্রুপে ৮ টি দল অংশগ্রহণ করে ছোট গ্রুপে পদ্মা একাদশ, মেঘনা একাদশ, যমুনা, একাদশ।
বড় গ্রুপে হালদা একাদশ, মাতামুহুরি একাদশ, কর্ণফুলী একাদশ, সাংগু একাদশ, বাকখালী একাদশ।
উদ্বোধনি খেলায় পদ্মা একাদশ মেঘনা একাদশের সাথে ২-০ গোলে জয়লাভ করে। পদ্মা একাদশের রবিউল ও আদনান গোল করেন।
















