চট্টগ্রামে আন্দোলনে নিহত ওমর ফারুকের পরিবারকে বিএনপির আর্থিক সহায়তা প্রদান

85

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের মুরাদপু‌রে ছাত্রলীগ ও যুবলী‌গের সন্ত্রাসীদের গুলিতে নিহত শ্রমিক দ‌লের কর্মী শহীদ ওমর ফরুকের প‌রিবারকে আর্থিক অনুদান প্রদান করছেন কেন্দ্রীয় শ্রমিকদলের যুব বিষয়ক সম্পাদক এবং ডাক ও টে‌লি‌যোগা‌যোগ শ্রমিক কর্মচারী ইউ‌নিয়‌নের মহাস‌চিব খোর‌শেদ আলম।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই আর্থিক সহায়তা দেওয়া হয়।

Advertisement

তিনি সোমবার (২৮ অক্টোবর) বিকালে নগরীর লালখান বাজার ওয়ার্ডস্থ টাং‌কির পাহাড় এলাকায় ওমর ফারুকের বাসায় গিয়ে তার পিতা মোহাম্মদ দুলাল মিয়ার হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেন এবং শহীদ ওমর ফারুকের পরিবারের খোঁজ খবর নেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএন‌পির সা‌বেক সহ সাংগঠ‌নিক সম্পাদক আবদুল হা‌লিম স্বপন, লালখান বাজার ওয়ার্ড বিএন‌পির সাধারন সম্পাদক না‌ছিম আহ‌মেদ, বিভাগীয় শ্রমিকদলের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু বক্কর সিদ্দিক, বাংলা‌দেশ পোস্টম‌্যান কর্মচারী ইউ‌নিয়‌নের কেন্দ্রীয় নেতা এস এম শহীদ ইকবাল, সাবেক যুবদল নেতা মো. ইসমাইল, মো. জুয়েল, সাজ্জাদ হোসেন, মিজানুর রহমান, মো. আবু, কামাল উদ্দিন প্রমূখ।

Advertisement