চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, রাজনীতি হওয়া উচিত সেবামূলক। সমাজের সকল শ্রেনী পেশার মানুষের সঠিক চিকিৎসা পওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। ফ্রি চিকিৎসা সেবা এটি একটি মানবিক কাজ। সমাজের অসহায় মানুষকে সেবা দেবার এমন মানষিকতা সবার থাকা উচিত। বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তদান মানব জগতের সবচেয়ে বড় ও নিঃস্বার্থ উপহার। রক্তের অভাবে দেশে প্রতিবছর অনেক রোগীর প্রাণ সংকটের মুখে পড়ে। রক্তদানের মাধ্যমে আমরা অন্যের জীবন বাঁচাতে পারি। নিয়ম মেনে রক্তদান করলে মানবদেহের ক্ষতি হয় না। তাই নিয়মিতভাবে আমাদের রক্তদান করা উচিত। স্বেচ্ছায় রক্তদান বাঁচাতে পারে অনেকের প্রাণ। তিনি অসহায় মানুষদের জন্য এমন একটি ফ্রি চিকিৎসার আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান এবং বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে থেকে সেবা করার আহ্বান জানান।
তিনি শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উত্তর পাঠানটুলী সুলতান কলোনীতে মরহুমা জিন্নাত আরা ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও মেহনতি মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, যারা প্রায়ই স্বাস্থ্যসেবার সুবিধাগুলো থেকে বঞ্চিত হয় তাদেরকে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে, স্বাস্থ্যসেবার চাহিদাগুলো পূরণ করার যে চেষ্টা আজকে জিন্নাত আরা ফাউন্ডেশন করেছে তাতে আমরা সবাই অনুপ্রাণিত হয়েছি। এই উদ্যোগের জন্যে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
এতে রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ডায়াবেটিস ও কিডনির পরীক্ষা, ব্লাডপ্রেশার পরীক্ষা এবং ওষুধসেবা বিনা মূল্যে প্রদান করা হয়।
মরহুমা জিন্নাত আরা ফাউন্ডেশনের সভাপতি সুলতান মাহমুদ সুমনের সভাপতিত্বে ও ওয়ার্ড যুবদল নেতা সুফি ইব্রাহিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম, সদস্য হাজী মো. সালাউদ্দিন। উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা মো. আলী, ইকবাল হোসেন, মোস্তাফিজুর রহমান বুলু, এম এ হাশেম, হাজী মো. মহসিন, নূর উদ্দিন সোহেল, আবদুল হালিম, আকবর কবির ডিউক, আনোয়ার হোসেন আনু, মাসুদ রানা জাহিদ, আহমেদ কবির, আব্দুল হাকিম, যুবদল নেতা রাজিবুল, হাসান রানা, মো. আলমগীর, আকরাম খান, ফারুক আহমদ, মো. ওয়াসিম, দেলোয়ার হোসেন, জসিম উদ্দিন, মো. সুমন , মো. জাহিদ, মো. আজিজ, শ্রমিকদল নেতা সামসুদ্দীন, মো. ফরিদ, কাসেম, ছাত্রদল নেতা আরিফ, এনামুল সজীব, ইসমাইল ভুইয়া, মো. ফয়সাল, আব্দুল মজিদ প্রমূখ।
















