আবার বিয়ের পিঁড়িতে রেলমন্ত্রী

247

বর্তমান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ৬৫ বছর বয়সে আবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। এক আইনজীবীর সঙ্গে রেলমন্ত্রীর বিয়ে ঠিক হয়েছে বলে বৃহস্পতিবার (১০ জুন)। মন্ত্রীর একাধিক ঘনিষ্ঠ সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

এর আগে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ৬৭ বছর বয়সে এক আইনজীবীকে বিয়ে করেন। রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের স্ত্রী নিলুফার ইসলাম অসুস্থতায় ৫৮ বছর বয়সে ২০১৮ সালের ২৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

নূরুল ইসলাম সুজন পেশায় সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলারও একজন আইনজীবী ছিলেন।

Advertisement