চট্টগ্রামে অমর একুশে বইমেলা ১ ফেব্রুয়ারি থেকে

107

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজনে এবং চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের ব্যবস্থাপনায় পহেলা ফেব্রুয়ারি থেকে ২৬ তারিখ পর্যন্ত নগরীর এম এ আজিজ স্টেডিয়ামস্থ জিমনেশিয়াম চত্বরে বই মেলা অনুষ্ঠিত হবে।

Advertisement

মঙ্গলবার বিকালে নগর ভবনের সম্মেলন কক্ষে প্রকাশক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবেন্দের সমন্বয়ে বইমলার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বইমেলা কমিটির আহবায়ক শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ও বইমেলা কমিটি প্রধান উপদেষ্টা ডা. শাহাদাত হোসেন। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিঞ্জার চাকমা, প্রধান প্রকৌশলী আবুল কাশেম, শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তার, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি ও বইমেলা কমিটির সদস্য সচিব মো. সাহাব উদ্দীন হাসান বাবু, সাধারণ সম্পাদক আলী প্রয়াস, সমাজ কলাণ কর্মকর্তা মামুনুর রশীদ। অন্যান্য লেখক প্রকাশক ও সাহিত্য-সংস্কৃতি কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহ্ আলম নিপু, লেখক সাংবাদিক ওমর কায়সার, নাজিমুদ্দীন শ্যামল, মিজানুর রহমান শামীম, ড. সৌরভ শাখাওয়াত, মুহাম্মদ নুরুল আবসার, ফারজানা রহমান শিমু, ফাহমিদা রহমান, শারুদ নিজাম, মিনহাজুল ইসলাম মামুন, আলোক মাহমুদ, অধ্যাপক রুহ রাহুল, সুব্রত কান্তি চৌধুরী, আরিফ রায়হান, কামরুন নাহার লিজা, আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলী, মিশফাক রাসেল, আলমগীর শিপন, এম হোসাইন, ফরিদ বঙ্গবাসী, হাসান মুকুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, এবারের অমর একুশে বইমেলা হবে সার্বজনীন। পাঠক, লেখক, প্রকাশকসহ সর্বস্তরের পেশাজীবী ও জনসাধারণের অংশগ্রহণে বইমেলা মুখরিত রাখার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মানুষের প্রকৃত বন্ধু হলো বই। বইয়ের আলোয় আলোকিত হবে আমাদের নতুন প্রজন্ম।

Advertisement