সশরীরে পরীক্ষা হবে চবিতে

327

চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল পরীক্ষা সশরীরে গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক্ষেত্রে স্থগিত পরীক্ষাগুলো আগে নেওয়া হবে।

Advertisement

মঙ্গলবার (১৫ জুন) একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বলেন, অসমাপ্ত বা অনলাইনে ক্লাস সম্পন্ন হওয়া সকল বিভাগের পরীক্ষা সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস এম সালামত উল্যা ভূঁইয়া বলেন, ‘অনলাইনে পরীক্ষায় অনেক সীমাবদ্ধতা আছে। সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে ক্লাস অনলাইনে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের হল খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’

Advertisement