সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার সলিমপুরস্থ লতিফপুর যুব ফোরাম এর উদ্যোগে বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় লতিফপুর আলহাজ্ব আব্দুল জলিল উচ্চ’ বিদ্যালয় মাঠে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে আশপাশের দূরত্ব এলাকা থেকে শত শত ধর্মপ্রাণ মুসলমান অংশ নেয়। নর্থ সিটি মডেল স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ ফরহাদ হোসাইনের সভাপতিত্বে মাহফিলে প্রধান ওয়ায়েজেন ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুরানিক সাইন্স এন্ড ইসলামিক স্টাডিজ প্রফেসর আল্লামা ডক্টর মো: আলী হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, আইআইইউসির প্রফেসর আল্লামা ড.আবুল কালাম আজাদ, আমিরুল উম্মাহ মডেল মাদ্রাসার প্রফেসর
হাফেজ মাওলানা মোঃ গুলজার হোসেন, যুবনেতা কুতুব উদ্দিন শিবলী, মহিউদ্দিন চৌধুরী, তাজবীদুল কোরআন আইডিয়াল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ক্বারী মাওলানা মোহাম্মদ নুরুন্নবী, দারুসসুন্নাহ একাডেমির পরিচালক মাওলানা মো: আব্দুর রহিম।
উপস্থিত ছিলেন মাহফিল পরিচালনা কমিটির আহবায়ক মোঃ নুরুল আলম, সদস্য সচীব মোঃ মনির উদ্দিন, কামাল উদ্দিন, নুরউদ্দিন, মানিক, আব্দুল হালিম, মোজাহের, মিথুল, আলি আকবর, মহসিন, আলমগীর, শফিউল আলম, জাহাঙ্গীর বিল্লাল, সাইফুল, রানা, মাসুম নকীব, জিসান, আহাদ, সুমন প্রমূখ।

















