সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড গ্রুপ নির্ণয় ও ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব।
কর্মসূচিতে বিভিন্ন রোগের প্রায় পাঁচশতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এ ছাড়া ছানি অপারেশনের জন্য প্রাথমিকভাবে ৪৯ জন রোগীকে নির্বাচন করা হয়।
শুক্রবার দিনব্যাপী সীতাকুণ্ডের আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ড, লায়ন্স ক্লাব অব সেন্ট্রাল জুবলি, প্রোগ্রেসিভ সাউথ ও অগ্রণী ক্লাবের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত ক্যাম্পে প্রায় ২০০ জনের ডায়াবেটিস পরীক্ষা, ২০০ জনের ব্লাড গ্রুপ নির্ণয় এবং অন্যান্য রোগীদের বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান করা হয়। চক্ষু রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চশমা ও ওষুধ সরবরাহ করা হয়। এছাড়া চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নির্বাচিত ৪৯ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশন, লেন্স প্রতিস্থাপন ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হবে।
অনুষ্ঠান উদ্বোধক ছিলেন উদ্বোধন করেন সাবেক জেলা গভর্নর লায়ন শেখ শামছুদ্দীন আহমেদ সিদ্দিকী, পিএমজেএফ। প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন পারভিন মাহমুদ (এফসিএ)।
লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের প্রেসিডেন্ট লায়ন মফিজুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট জয়েন্ট কেবিনেট ট্রেজারার আব্দুল্লাহ মোহাম্মদ নুরউদ্দীন, ডিস্ট্রিক্ট হাঙ্গার চেয়ারপারসন লায়ন গোলাম মহিউদ্দিন বাবুল, এমজেএফ; রিজিওন চেয়ারপারসন (অ্যাডমিন) লায়ন গিয়াস উদ্দিন; ডিস্ট্রিক্ট আইটি চেয়ারপারসন ও লিও-লায়ন কো-অর্ডিনেটর লায়ন মশিউর রহমান মাহী, জোন চেয়ারপারসন লায়ন শারমিন সুলতানা মৌ, লায়ন কামাল উদ্দিন ভুঁইয়া, ইঞ্জিনিয়ার কামরুদ্দোজা এবং সেন্ট্রাল জুবলি ক্লাবের প্রেসিডেন্ট লায়ন আবদুল্লাহ আল মামুন, এমজেএফ। উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি লায়ন আবুল হাসনাত, ট্রেজারার লায়ন নুর খান, লায়ন মোহাম্মদ কাওসারউজ্জামান, লায়ন মোহাম্মদ আলী, জয়েন্ট সেক্রেটারি লায়ন আলিম উদ্দীন ও প্রফেসর লায়ন নাজিমুজ্জামান রাসেদ, লায়ন মো. আরাফাত এলাহী, লায়ন আব্দুর রহমানসহ জেলা লিও ডিস্ট্রিক্টের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ক্লাবগুলোর লিও প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার ও অন্যান্য সদস্যবৃন্দ।

















