সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ৫১ সদস্য কমিটি গঠন

326

সীতাকুণ্ড প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শনিবার রাত ৮টায় ইউনিয়নের গামারীতলা এলাকায় উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আলাউদ্দিন মনি নতুন কমিটির নাম ঘোষনা করেন। সম্মেলনে মোঃ আলাউদ্দিনকে সভাপতি এবং মোঃ তুষারকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মুরসালিন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব নুরউদ্দিন মো জাহাঙ্গীর চৌধুরী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ নুর উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ সোলায়মান রাজ, সদস্য সচিব হেলাল উদ্দিন বাবর, ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী সাহেদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব মাহবুব আলম, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নাজিমউদৌলা, সিনিয়র সহ-সভাপতি গিয়াসুল মোঃ চৌধুরী তসলিম, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আসলাম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন, উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইফতেখার আহমেদ জুয়েল, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ রবিউল হক, সায়েদ আহম্মদ, মোঃ দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন লিটন, ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল আরমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী, ছাত্রদলের সভাপতি মোঃ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক সাব্বির জাহান সনি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক বাবর উদ্দিন লিটন, জিয়া মঞ্চের সভাপতি মোহাম্মদ ফুল মিয়া, মৎস্যজীবী দলের সভাপতি মোঃ খোকন, কৃষক দলের সভাপতি নুরুল হক, শ্রমিক দল সভাপতি উসমান আলী, ওয়ার্ড বিএনপি নেতা তাজুল ইসলাম, খোরশেদ আলম, মমতাজ উদ্দিন আহমেদ, নিজাম উদ্দিন।

Advertisement