ডাক্তার সাখাওয়াত উল্লাহর ইন্তেকালে উত্তর জেলা জামায়াতের শোক প্রকাশ

251

বাংলাদেশ জামায়াত ইসলামী সন্দ্বীপ উপজেলার শুভাকাঙ্খী, সন্দ্বীপের গণমানুষের সেবক, মানব দরদী ডাক্তার সাখাওয়াত উল্লাহ মাসুদ গত রাত ১ টার সময় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Advertisement

তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলা আমীর মুহাম্মদ আলা উদ্দীন সিকদার।

এক শোকবার্তায় জেলা আমীর মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, ” ডাক্তার সাখাওয়াত উল্লাহ মাসুদের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যাথিত। তিনি আমাদের মধ্যে একজন অগ্রগণ্য ব্যক্তি ছিলেন। মানব সেবা, আচার-ব্যবহারে ছিলেন অনুসরণীয়। এমন একজন ব্যক্তিত্বকে হারানো সমাজ তথা দেশের জন্য অপূরণীয় ক্ষতি। আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া, তিনি যেন ডাক্তার সাখাওয়াত উল্লাহ মাসুদের জীবনের সমস্ত নেকআমল কবুল করে নেন, তাঁর ভুলত্রুটি মাফ করে দিয়ে তাঁকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নেন, আমীন।” নেতৃবৃন্দ শোকাহত পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি কর্মজীবনে চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ছিলেন। নৌ – যাতায়াতে যতই সমস্যা হোক,তিনি প্রতি বৃহস্পতিবার সন্দ্বীপের টানে,সন্দ্বীপের মানুষের সেবা দানের জন্য ছুটে গিয়েছিলেন।তার প্রতিটি সেবার জন্য সন্দ্বীপের মানুষ দু’আ করতেন।আল্লাহ তা’য়ালাও তাঁকে কবুল করুক।আমিন

Advertisement