একাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়নে শিক্ষার্থীদের কাজ করতে হবে: চবি উপাচার্য

268

একাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়নে শিক্ষার্থীদের কাজ করতে হবে। ফিউচারনেশন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ক্লাব Marketing Society for Leadership Proliferation – MSLP এর যৌথ আয়োজনে ‘স্কলারশিপ এওয়ার্ডিং সেরেমনি’তে এ মন্তব্য করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

Advertisement

বুধবার (২৯ জানুয়ারি) বুধবার দুপুর দেড় টায় “ইউএনডিপি বাংলাদেশ” এর অর্থায়নে ফিউচারনেশন প্রজেক্ট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের ক্লাব MSLP এর যৌথ আয়োজনে চবি সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ স্কলারশিপ অ্যাওয়ার্ডিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কোর্স চালু ও স্কলারশিপ দেয়ার মাধ্যমে দক্ষতা বৃদ্ধির সুযোগ করে দেয়ার জন্য ইউএনডিপি ফিউচারনেশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন চবি উপাচার্য। কোর্সগুলো করে শিক্ষার্থীরা যেন নিজেদের পেশাগত জীবনে এগিয়ে যেতে পরে, সে ব্যাপারে কাজ করার জন্য তিনি অনুরোধ জানান।

MSLP এর সভাপতি রাফি মিনহাজের সভাপতিত্বে এবং সাজিয়া রহমান ও তানজিফ হাসানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদেরকে জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করতে সব সময় পূর্ণ সহায়তা করছে।

“স্কলারশিপ অ্যাওয়ার্ডিং প্রোগ্রাম” পরিচালনা করেন ফিউচারনেশনের রিজিওনাল ফ্যাসিলিটেটর কবির হোসেন ও ফিউচারনেশনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ফ্যাসিলিটেটর সাজ্জাদ হোসেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর অধীনে Futurenation প্ল্যাটফর্মের মাধ্যমে ফুল স্কলারশিপে ব্রিটিশ কাউন্সিলের “Business & Social English” কোর্স ও বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের “Advanced Technology” কোর্স একুশ শতকের সবচেয়ে ডিম্যান্ডিং দক্ষতাগুলোর ওপর ভিত্তি করে বানানো। এ কোর্সগুলোতে শিক্ষার্থীরা কিভাবে এনরোল করবে ও উপকৃত হবে, তা নিয়ে দিকনির্দেশনা দেন।

MSLP সভাপতি রাফি মিনহাজ বলেন, MSLP শিক্ষার্থীদের ক্ষমতায়ন ও কল্যাণের জন্য গত একযুগেরও বেশি সময় ধরে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করছে। এরই ধারাবাহিকতায় Futurenation এর সাথে যৌথভাবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর এ গুরুত্বপূর্ণ উদ্যোগে এমএসএলপি সাহায্য করতে পেরে আনন্দিত ও কৃতজ্ঞ। শিক্ষার্থীরা এ কোর্সগুলো করার মাধ্যমে যেন কর্মক্ষেত্রে দক্ষতা কাজে লাগাতে পারে, সেজন্যই এ আয়োজন।

চটগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রায় ৬০০ শিক্ষার্থী এ আয়োজনে অংশগ্রহণ করেন। উক্ত প্রোগ্রামে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ কোর্সে ফুল স্কলারশিপ পেয়েছে ৬০০ শিক্ষার্থী৷ ফ্রন্টিয়ার টেক স্কলারশিপ পেয়েছে প্রায় ৩০০ শিক্ষার্থী।

Advertisement