দিশারি প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

84

চট্টগ্রামে নগরীর ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডের উত্তর আমবাগান ভাঙ্গা পোল মাঠে উত্তর আমবাগান আদর্শ কলোনীর উদ্যোগে দিশারি প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। বিশেষ অতিথি ছিলেন রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম. আর মঞ্জু, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালক ডা. আশরাফুল করিম, চট্টগ্রাম টায়ার ও টিউব ইমপোর্টার্স এসোসিয়েশনের সি. সহ সভাপতি আলহাজ্ব মো. মুক্তার হোসেন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি আজমল হুদা রিংকু, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আমজাদুল আহসান, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, আমান উল্লাহ আমান, খুলশী থানা যুবদলের সাবেক আহবায়ক হেলাল হোসেন হেলাল, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আরসি মল্লিক, সাবেক যুগ্ম আহবায়ক ইউনুস মুন্না, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান(মাস্টার আরিফ), খুলশী থানা ছাত্রদলের আহবায়ক মো. ওমর ফারুক, যুবদল নেতা জামিল হোসেন, রনি, সাদ্দাম, মুসা, জামাল, ফরিদ, বাবুলসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement