চিত্রাঙ্কন শিশু-কিশোরদের প্রতিভা ও মননশীলতা বিকশিত করে : ডা. শাহাদাত

130

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৫-এর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নগরীর এম এ আজিজ জিমনেসিয়াম চত্বরে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন,”শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের প্রতিযোগিতা তাদের মেধা ও মননশীলতার জাগরণ ঘটায়, যা ভবিষ্যতে সৃজনশীল ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিঞ্জার চাকমা এবং শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তার। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোররা নান্দনিক চিত্রাঙ্কনের মাধ্যমে তাদের সৃজনশীল প্রতিভা তুলে ধরে।

Advertisement