চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন হামজার বাগ হযরত গাউসুল আজম রা: জামে মসজিদের উন্নয়নের লক্ষে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন’র পক্ষ থেকে মসজিদ কমিটির কাছে এক লক্ষ টাকার চেক হস্তান্তর করেন মেয়রের ব্যক্তিগত মিডিয়া সহকারী জাসেদ রিয়াদ। এসময় মসজিদ কমিটির পক্ষে চেক গ্রহণ করেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম।
Advertisement
এছাড়া উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা বিএনপি নেতা মোহাম্মদ আলী, মসজিদ কার্যকরী কমিটির এক নম্বর সদস্য ও প্রকল্প কমিটির মেম্বার মোঃ আবুল খায়ের, হযরত জুলমানশাহ জামে মসজিদের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ আওয়াল শাহিন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা এনামুল হক সওদাগর, মোঃ জহির, মোহাম্মদ আজম সহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও মসজিদ কমিটির আরো অন্যান্য নেতৃবৃন্দ।
Advertisement

















