চবি ২৯ ব্যাচ এলামনাই এসোসিয়েশনের ইফতার চক্র অনুষ্ঠিত

280

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২৯ ব্যাচ এলামনাই এসোসিয়েশনের ইফতার চক্র চট্টগ্রাম নগরীর অভিজাত রেস্তোরাঁ “দ্যা প্যাভেলিয়ন” এ বৃহস্পতিবার ড. জাকির হাওলাদারের সভাপতিত্বে এবং নজম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রয়াত বন্ধুদের স্মৃতিচারণ ও ইফতারের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফরেষ্ট্রির প্রফেসর ড. বায়েজীদ মাহমুদ খান, ইসলামের ইতিহাসের প্রফেসর ড. সাবিনা নার্গিস লিপি, জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রফেসর ড. নাজনীন নাহার ইসলাম, ইতিহাস বিভাগের প্রফেসর ড. সালমা বিনতে শফিক, চট্টগ্রাম বেতারের উর্ধতন কর্মকর্তা আমান উল্লাহ, চ্যানেল আইয়ের ব্যুরোচীফ চৌধুরী ফরিদ, দৈনিক নয়া দিগন্তের চট্টগ্রাম ব্যুরোচীফ নুরুল মোস্তফা কাজী, বদরখালী কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, এডভোকেট সদরুল, এডভোকেট শামীম ফারজানা আলম, নুরুন্নবী, জসিম উদ্দীন, রাশেল মাহমুদ, অহিদুন্নবী বাবু, ব্যাংকার মোহাম্মদ ইব্রাহীম, সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ শহিদুল হক, ন ম ম মসরুর উজ জামান প্রমুখ।

Advertisement

ইফতারের আগে ২৯ ব্যাচের প্রয়াত বন্ধুদের রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন অধ্যাপক কাজী সগিরুল আলম।

Advertisement