২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৫ জনের মৃত্যু,শনাক্ত ২৭৪

459

চট্টলা নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৭৪ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৬০ এবং উপজেলা পর্যায়ে ১১৪ জন। একই সময়ে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

শুক্রবার (২৫ জুন) সকালে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ৯৭৬ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২৭৪ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৫৭ হাজার ১৫৪ জন। এর মধ্যে নগরে ৪৪,৭৮৭ জন এবং উপজেলা পর্যায়ে ১২,৩৬৭ জন।

সিভিল সার্জন জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩৬ জনের নমুনা পরীক্ষায় ৭৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৩৫ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ১৩২ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা শনাক্ত হয়ছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ১৮৫ জনের নমুনা পরীক্ষায় ৫০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৪ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৬ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৯০ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৭ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩০ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতাল ১৬ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৫৪ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৬৭১ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৪৬৬ এবং উপজেলায় ২০৫ জন।

Advertisement