দ্রুত চাকসুর নির্বাচন দাবি শিবিরের

288

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন দ্রুত আয়োজন ও কার্যকর করার দাবিতে প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ আলীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ-উপাচার্য (প্রশাসন) বরাবর দ্রুত সময়ের মধ্যে চাকসু নির্বাচন আয়োজনের সুনির্দিষ্ট রূপরেখা ও সময়সূচি ঘোষণার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের শিক্ষা সম্পাদক মোহাম্মদ পারভেজ, অফিস সম্পাদক হাবিবউল্লাহ খালেদ, সাহিত্য সম্পাদক সাঈদ বিন হাবিব, এফ রহমান হল সভাপতি মোনায়েম শরীফ।

উপাচার্য এবং উপ-উপাচার্য (প্রশাসন) এর অনুপস্থিতিতে অফিস স্মারকলিপি গ্রহণ করে এবং সর্বশেষ প্রক্টর মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পরপরই গঠিত হয়েছিল চাকসু। শিক্ষার মান, শিক্ষার্থীদের মানসিক সংস্কৃতির বিকাশ, ছাত্র-ছাত্রীদের মধ্যকার পারস্পরিক সৌহার্দ্যবোধ ও রাষ্ট্রের দমনপীড়নের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখার জন্যই গঠিত হয় এটি। প্রতিষ্ঠার পর প্রথম কেবিনেট নির্বাচন হয় ১৯৭০ সালে। পরের বছর ১৯৭১ সালেই হয় এর পরের নির্বাচন।এর পর ১৯৭৩ ও ১৯৮০ সালে হয় পরবর্তী দুইটি নির্বাচন। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ফেবরুয়ারিতে। ১৯৯০ সালে ছাত্র ঐক্য নেতা ফারুকুজ্জামান নিহত হওয়ার অযুহাতে বন্ধ করে দেয়া হয় চাকসু নির্বাচন।

Advertisement