বাকাসস কেন্দ্রীয় এডহক কমিটির আহবায়ক আরিফ, সদস্য সচিব আশরাফুল ইসলাম

118

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি-বাকাসস, কেন্দ্রীয় কমিটির এক সভা সংগঠনের সিনিয়র সভাপতি মোঃ আবদুল বারেক মোল্লার সভাপতিত্বে ও ফরিদপুর জেলা কমিটির সভাপতি মোঃ বাবুল হোসেনের সঞ্চালনায় গত ২৬ এপ্রিল শনিবার ঢাকাস্থ কালেক্টরেট রিক্রিয়েশন ক্লাবে অনুষ্ঠিত হয়।

Advertisement

সভায় সমিতির দাবী-দাওয়া বাস্তবায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন খন্দকার নাজমুল হোসেন, মোঃ আকবর হোসেন, মোঃ বেলায়েত হোসেন, লেয়াকত হোসেন, হুমায়ুন কবির, মোঃ হানিফ, মোঃ বাবুল মিয়া, মোঃ তৈয়বুর রহমান, আলী আজগর, মোঃ আবদুর রহিম, মোঃ জাকিউল ইসলাম, সুলতান মাহমুদ, মোঃ নাহিদুর রহমান, মোঃ নাছির উদ্দিন আকন্দ, মোহাম্মদ মহিবুল আক্তার, মেহেদী হাসান, মোহাম্মদ শহিদুল ইসলাম, জামাল হোসেন ভুইঁয়া, এস.এম আরিফ হোসেন, মোঃ মুসা খান, এস.এম আতিয়ার রহমান, মোঃ মহিউল আলম, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ মোতালিব সিদ্দিকী, মোহাম্মদ হোসেন আলী, হাসিবুল ইসলাম প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে পূর্বের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে এস.এম আরিফ হোসেনকে (চট্টগ্রাম জেলা প্রশাসন) আহবায়ক ও মোঃ আশরাফুল ইসলামকে (ঢাকা জেলা প্রশাসন) সদস্য সচিব করে ২৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি-বাকাসস, কেন্দ্রীয় এডহক কমিটি গঠন করা হয়।

নেতৃবৃন্দরা আগামী ৩ মাসের মধ্যে বৈষম্যহীন সমিতি গঠনের লক্ষ্যে নতুনভাবে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করবেন।

এছাড়া মোঃ আকবর হোসেনকে (সিরাজগঞ্জ) সংগঠনের উপদেষ্টা মনোনীত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-মোঃ আতাউর রহমান (ঢাকা), মোঃ আবদুল বারেক মোল্লা (বরিশাল), কে.এম মতিউর রহমান (বরিশাল), মোঃ সোহেল আহমদ (সিলেট), মোঃ মহিউল আলম (পাবনা), মোঃ জাকিউল ইসলাম (বগুড়া), মোঃ সুলতান নাসির উদ্দিন (কুমিল্লা), মোঃ মাসুদ পারভেজ (ফেনী), মোঃ হাসিবুল হোসাইন (নাটোর), মোঃ আবুল হোসাইন (খাগড়াছড়ি), মোঃ বাবুল হোসেন (ফরিদপুর), এস.এম আতিয়ার রহমান (যশোর), খন্দকার নাজমুল আলম (ঢাকা), মোঃ মিজানুর রহমান (ময়মনসিংহ), হাসান মাহমুদ (কিশোরগঞ্জ), মোঃ আবুল হোসেন (মৌলভীবাজার), এস.এম লেয়াকত হোসেন (গোপালগঞ্জ), বেলায়েত হোসেন (নোয়াখালী), মোঃ খাইরুল ইসলাম (গাজীপুর), রাশেদুল ইসলাম (ঢাকা), স্বপন কুমার দাশ (চট্টগ্রাম) ও নুরুল মোহাম্মদ কাদের (চট্টগ্রাম)।

Advertisement