চট্টগ্রাম নগরের ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডস্থ বায়েজিদ থানাধীন মোহাম্মদ নগর এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেনের পক্ষ থেকে গ্রীন সিটি হেলদী সিটি গড়ার লক্ষ্যে ওয়েস্ট বিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মেয়রের একান্ত সচিব জিয়াউর রহমান জিয়া।
এরশাদ হোসেনের সঞ্চানালয়ে এসময় আরো উপস্থিত ছিলেন- বিএনপির নেতা আবদুল বাতেন, এডভোকেট এফ এ সেলিম, কামরুল ইসলাম, সিরাজুল ইসলাম, ফকরুল ইসলাম শাহীন, আবদুল মান্নান, আকবর হোসেন মানিকসহ এলাকার নেতৃবৃন্দ।
এসময় ওয়েস্ট বিন বিতরণ সময় জিয়াউর রহমান জিয়া বলেন, এই এলাকা কে ক্লিন সিটি, গ্রীন সিটি এবং হেলদি সিটির আওতায় আনা। এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। মোহাম্মদ নগর বাসী যদি যথাযথভাবে এই বিনগুলো ব্যবহার করেন এবং সঠিকভাবে বর্জ্য ফেলেন, তাহলে চট্টগ্রামকে পরিচ্ছন্ন শহরে রূপান্তর করা সম্ভব হবে। তাই নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

















