চবিতে শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিতকরনের দাবিতে শিবিরের স্মারকলিপি

212

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিতকরনের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

Advertisement

রবিবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে চবি ছাত্রশিবির সেক্রেটারি মোহাম্মদ আলীর নেতৃত্বে মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইয়াহইয়া আখতার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. শামীম উদ্দিন খাঁন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. কামাল উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. এনায়েত উল্যা পাটোয়ারী উপস্থিত ছিলেন।

চবি ছাত্রশিবির সভাপতি মুহাম্মদ ইব্রাহীম স্বাক্ষরিত স্মারকলিপিতে আবাসন কেন্দ্রিক শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগ ও কষ্টের কথা তুলে ধরা হয় এবং যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে বহুতল হল নির্মানের মাধ্যমে চবির সকল শিক্ষার্থীকে আবাসনের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়।

এসময় ছাত্রশিবির চবি শাখার শিক্ষা সম্পাদক, অফিস সম্পাদক, প্রচার সম্পাদক, এ এফ রহমান হল সভাপতি, সোহরাওয়ার্দী হল সভাপতি, শহীদ আব্দুর রব হল সভাপতি উপস্থিত ছিলেন।

Advertisement