অতিরিক্ত ভাড়া আদায় রোধে বাস কাউন্টারে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

95

পবিত্র ঈদ-উল আযহাকে সামনে রেখে অনেক সময় বাস ভাড়া অতিরিক্ত নেওয়ার প্রবণতা দেখা যায়। এ সমস্যা মোকাবেলায় বিআরটিএ নির্ধারিত বাস ভাড়ার অতিরিক্ত আদায় রোধে বিআরটিএ’র সহযোগিতায় চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আজ ১ জুন রোববার নগরীর কদমতলী ও বিআরটিসি এলাকার বিভিন্ন বাস কাউন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

Advertisement

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদ হাসান, আফরিন ফারজানা পিংকি ও রুমানা পারভীন তানিয়া।

অভিযান চলাকালে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারাসমূহ অনুযায়ী সঠিক ভাড়ার তালিকা দৃশ্যমান না রাখা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক ভাড়া আদায়সহ বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে মোট ২টি মামলায় ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এ সময় কদমতলী এলাকায় ঈদ-উল আযহাকে সামনে রেখে দূরপাল্লার বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে হানিফ, ইউনিক, সৌদিয়া, খাদিজা ভিআইপিসহ বেশ কিছু টিকেট কাউন্টার তদারকি করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নগরবাসীর নিরাপত্তা, যাত্রীসাধারণের ন্যায্য ভাড়া নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Advertisement