চট্টলা নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৬২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৯৭ এবং উপজেলা পর্যায়ে ৬৫ জন। একই সময়ে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ জুলাই) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ১০৪৮ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২৬২ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৫৯ হাজার ৯৯৯ জন। এর মধ্যে নগরে ৪৬,৭৪৪ জন এবং উপজেলা পর্যায়ে ১৩,২৫৫ জন।
সিভিল সার্জন জানান, গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৯ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৪৮৭ জনের নমুনা পরীক্ষায় ৯১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ১১৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়ছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ১৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনের করোনা শনাক্ত হয়ছে।
ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ৮০ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৫৭ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২০ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ৭ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিন কক্সবাজার মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিত (আরটিআরএল) এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে নমুনা পরীক্ষা হয় নি।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৭১১ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৪৭৯ এবং উপজেলায় ২৩২ জন।
















