চট্টগ্রাম নগরের জিইসি ও প্রবর্তকের অদূরে গোলপাহাড় মোড়ে বৃহস্পতিবার দুপুরে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে আধুনিক সব সুবিধা সম্বলিত ‘আর রাজ্জাক রেস্টুরেন্ট’। এটি চট্টগ্রামের সুপরিচিত “কফি ইন” রেস্টুরেন্টকে নতুন রূপে “আর রাজ্জাক” নামে উদ্বোধন করা হলো। ফিতা কেটে এবং দোয়া মাহফিলের মাধ্যমে এই নতুন রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী, রেস্টুরেন্টের জমিদার শাহনেওয়াজ খান, রেস্টুরেন্টের স্বত্বাধিকারী নিজাম উদ্দীন, আবরার আউসাফ সাদমান, আজমাইন জলিল আবতাহী ও মুনতাসির রহমান সহ আশেপাশের বিভিন্ন হাসপাতাল ক্লিনিকের কর্মকর্তা কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আবরার আউসাফ সাদমান এই নতুন উদ্যোগ সম্পর্কে বলতে গিয়ে বলেন, চট্টগ্রামের ভোজনরসিকদের জন্য আমরা একটি নতুন মাত্রা যোগ করতে চেয়েছি। এখানে গুণগত মানের খাবার পরিবেশনের পাশাপাশি গ্রাহক সেবাকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তাছাড়া তাজা উপকরণ ও অভিজ্ঞ রাধুনি দ্বারা খাবার তৈরী করা হবে।
আর রাজ্জাক রেস্টুরেন্টে বাংলা, চাইনিজ, থাই এবং ইন্ডিয়ানসহ বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের আয়োজন থাকবে। এই রেস্টুরেন্ট বিশাল আয়োজন নিয়ে কার্যক্রম শুরু করেছে। অর্ডার দিয়ে পছন্দের খাবারের পাশাপাশি ব্যুফেও থাকবে। এছাড়া, পারিবারিক পরিবেশ এবং উন্নত গ্রাহক সেবার প্রতিশ্রুতি দিয়েছেন কর্তৃপক্ষ। আশা করা হচ্ছে, এটি খুব দ্রুতই চট্টগ্রামের খাদ্যপ্রেমীদের কাছে একটি জনপ্রিয় গন্তব্যে পরিণত হবে।

















